আযকার (Book Review)

দু’য়া! মুমিনের হাতিয়ার।

হাতিয়ারের শক্তিমাত্রা নির্ভর করে দোয়ার উপর। আচ্ছা হাতিয়ারের যোগার তো হলই কিন্তু ঢালের দরকার আছে না? জী অবশ্যই আছে। দোয়া নামের হাতিয়ারের ঢাল হলো আযকার। দৈনন্দিন আযকার আপনার ঢালের চাহিদা পূরণ করবে।মুমিন মাত্রই চায় তার সারাদিন ইবাদাতের মাঝেই কাটুক। আল্লাহ তা’আলা বলেন,

“তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব”

আবার হাদিসে কুদসিতে উল্লেখ আছে,

আল্লাহকে যখন স্মরণ করা হয় তখন আল্লাহও বান্দাকে স্মরণ করে। জখন বান্দা জিকির করে তখন আল্লাহ বান্দার সাথেই থাকেন।

রাসুল সা. সাহাবীদের অনেক আযকার শিখিয়ে দিয়েছেন। আমাদের সহজতার জন্য সারাদিন ইবাদাতের মোক্ষম সুযোগ করে দিয়েছেন। আর এটা মুমিনের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয়। মুমিনের এই চাহিদা পূরণার্থে অনেকেই আযকার সম্পর্কিত বই রচনা করেছেন। এই বইগুলো প্রায় সকল কাজের দোয়া-জিকির সমুহের একটা সংকলন নিয়েই রচিত। কিন্তু কেমন হবে যদি বিশুদ্ধ উৎস থেকে সময় ধরে ধরে আযকারের দোয়াগুলো সাজানো থাকে? সেইসাথে একটা রুটিন বানিয়ে দেওয়া থাকে? ঠিক এই অভাব দূর করেছে রুহামা পাবলিকেশনের “আযকার” বইটি।

সংক্ষিপ্ত পরিচিতি:

বই: আযকার

মূল: সাইদ ইবনে আলী আল কাহতানী (রহ.), খালিদ আল হুসাইনান (রহ.)

সংকলক:হাসান মাসরুর

পৃষ্ঠা সংখ্যা:১০৪

মুদ্রিত মূল্য:৬৫ (নির্ধারিত)

বইয়ের ধরণ: পকেট সাইজ

বইয়ের ভেতরে প্রথমেই বলেছি বইটি একটি রুটিন তৈরী করে দিয়েছে। আর এজন্যই সাজানোর সুবিধার্থে বইটি দুইজন প্রখ্যাত ব্যক্তির বইয়ের অংশ থেকে চয়ন করা হয়েছে।

প্রথম অংশের মূল লেখক হলেন বিখ্যাত বই “হিসনুল মুসলিম” বইয়ের অংশ। এখানে এসেছে দৈনন্দিন প্রায় সকল কাজ যা সকলেই করে থাকি তার একটি তালিকা। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত সম্পাদিত কাজেরসাথে সম্পৃক্ত আযকারের একটি ধারাবাহিক তালিকা আছে এই অংশে। আছে সালাতের শেষে অল্প সময়ে অনেক নেকি অর্জন করার মতো আযকারগুলোর তালিকা।

বইটির সবচেয়ে আকর্ষনীয় অংশ হলো বইটির দ্বিতীয় অংশ। আমার প্রিয় একজন ব্যক্তির লেখা বইয়ের অংশ এটি। আত্মিক উন্নতির জন্য “কীভাবে আল্লাহর প্রিয় হবো?” পড়েই তার ভক্ত হয়েছি। এছাড়াও যারা “দৈনন্দিন সহস্রাধিক সুন্নাহ” বইটি পড়েছেন তারাও জানেন লেখক আমলের প্রতি উৎসাহ দিতে কত সহজে কার্যবিবরনী তৈরি করে দেন। এখানেও ঠিক এই কাজটি করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার নেকি পাওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে থাকি কিন্তু আমরা কতটা পারি সেভাবে কাজ করতে? আমাদের জন্য সহজ করতেই লেখক কার্যপ্রণালীগুলিকে দৈনিক, মাসিক ইত্যাদি ভাগে সাজিয়েছেন। সেই সাথে শুরুতেই আকর্ষনীয় একটি শিরোনাম দিয়ে পুরো বিষয়টাকে শুরুতেই সহজ করে দিয়েছেন।

  • আপনি কি চান প্রতি মাসে আপনি জান্নাতে ১লক্ষ গাছের মালিক হোন?
  • আপনি কি চান প্রতি মাসে আল্লাহ আপনার উপর ১লক্ষ বার রহমত বর্ষণ করুক?
  • আপনি কি চান প্রতিদিন আপানার জন্য জান্নাতে চার হাজার গাছ রোপণ করা হোক? চার হাজার সাদাকার সাওয়াব ও এক হাজার ধন ভাণ্ডার লাভ করবেন?

প্রশ্নগুলির উত্তর দেবো না। এই সকল প্রশ্নের উত্তর পাবেন আযকার বইতে।

বই নিয়ে কিছু কথা:

  • সাইজে ছোট হওয়ায় সহজেই বহন যোগ্য। আজকাল সকলেই ব্যাগ সাথে নিয়ে ঘুরে। বইটা ব্যগের কোনায় রেখে দিতে পারেন। সময় সুযোগ বুঝে পড়া শুরু করতে পারে।
  • দাম অল্প হওয়ায় বই কিনতে পকেটের দিকে কষ্টভরে তাকানোর প্রয়োজন নেই।
  • সকল দু’য়াই বিশুদ্ধ উৎস থেকে আহরণ করা, তাই সহিহ কিনা এই টেনশনে থাকতে হবে না
  • বাজারে বের হওয়া দৈনন্দিন জিকিরের বইগুলোর মাঝে এই বই প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ।
  • দু’য়াগুলো আরবীতে উল্লেখ করা এবং কালার করে দেওয়া আছে।
  • ফুট নোটে ফজিলত উল্লেখ করা হয়েছে সরাসরি হাদিসের উদৃতি দিয়ে।
  • বইটা সংক্ষিপ্ত ও সহজ। বড়রা যারা দু’য়ার বই পছন্দ করে তাদেরসহ সকল্কেই হাদিয়া দেওয়ার জন্য উত্তম বই।

নেতিবাচক দিক:তেমন কিছু পাইনি। রুহামা পাবলিকেশনের শুরুর দিকের বই এটি। দুই এক যায়গায় একই দু’আ একাধিকবার লিখা হয়েছে। অবশ্য এতে বইয়ের সৌন্দর্য নষ্ট হয়নি। কারো কাছে হয়তো দৃষ্টিকটু লাগতে পারে।পরিশেষে বলব, বইটা সবসময় কাছে রাখার মতো বইগুলোর মাঝে একটা। প্রতিদিনের যাত্রায় অশেষ নেকি অর্জন করতে সয়ায়ক এই বইটি। বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দু’আ রইল।

আর এই যে, আপনি! চলুন, আযকার’র সাথে এক ধাপ এগিয়ে যাই আল্লাহর প্রিয় হবার পথে।

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑

Design a site like this with WordPress.com
Get started